1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:47 am

গাজায় প্রতিদিন ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, August 17, 2026
  • 66 দেখা হয়েছে

গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যা করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা শুধু তাৎক্ষণিকভাবে হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তার এই চরমপন্থি মন্তব্য উঠে এসেছে।

রোববার (১৬ আগস্ট) প্রকাশিত একটি পডকাস্টে সাবেক ইসরায়েলি বন্দি রম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপকালে বেন-গভির এসব কথা বলেন। তার এই বক্তব্য ফিলিস্তিনি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বেন-গভিরের দাবি, গাজার মানুষদের বেঁচে থাকার অধিকার নেই এবং তাদের মানুষ হিসেবে গণ্য করা উচিত নয়।

গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে বেন-গভিরের এমন বক্তব্য নতুন নয়। তিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা এবং গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে চলে যাওয়ার পক্ষে অবস্থান নিয়ে আসছেন। বর্তমান যুদ্ধবিরতির আওতায় গাজায় সামরিক হামলা কমানোর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন তিনি। তার মতে, ইসরায়েলের উচিত আবারও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড জোরদার করা।

যদিও বেন-গভিরের সরাসরি ইসরায়েলি সামরিক বাহিনীকে হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই, তবে তিনি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হিসেবে দেশটির যুদ্ধ ও নিরাপত্তা নীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব রাখেন। আলাপচারিতায় সাবেক বন্দি ব্রাসলাভস্কি ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার কাজে নিজে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে, বেন-গভির তাকে এ সুযোগ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।

এ সময় বেন-গভির গাজায় ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষেও কথা বলেন এবং গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন যে, কোনো ভূখণ্ড থেকে বিপুলসংখ্যক মানুষকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া জাতিগত নির্মূলের আওতায় পড়তে পারে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য তিনি যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মুখেও পড়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বেন-গভিরের এই উসকানিমূলক মন্তব্য এমন এক সময়ে এল যখন গাজায় মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের পক্ষে অবস্থান নেওয়া এবং কারাগারে তাদের পরিস্থিতি আরও কঠোর করার কথা বলার কারণে তিনি আন্তর্জাতিকভাবে দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira