1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:31 am

জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর, আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, August 17, 2026
  • 81 দেখা হয়েছে

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক উদ্বেগ ও সতর্কবার্তার বিষয়টি সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী জানান, তিনি প্রতিবেদনটি সরাসরি পড়েননি, তবে বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশে সন্ত্রাসী সেল তৈরির চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বিষয়টি শুনেছি কিন্তু মূল প্রতিবেদনটি এখনো পড়িনি। সেখানে হয়তো কিছু পর্যবেক্ষণ থাকতে পারে, তবে না দেখে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।’

প্রতিবেদনটি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেন যে, তারা এটিকে আমলে নিচ্ছেন না। তিনি বলেন, ‘পত্রিকায় যতটুকু দেখেছি, তাতে মনে হয়েছে এটি মূলত অনুমানের ওপর ভিত্তি করে তৈরি। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। এছাড়া, তাকে অন্য কোনো দপ্তরে সরিয়ে নেওয়া হতে পারে বলে যে গুঞ্জন ছড়িয়েছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমিও এমন গুঞ্জন শুনছি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira