1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:31 am

প্রেক্ষাপট: আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণ বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, August 17, 2026
  • 69 দেখা হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই বলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার সবসময়ই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করে থাকে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে আরও সময়ের প্রয়োজন। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস পার হয়েছে। এই স্বল্প সময়ে সরকার অনেক সংস্কার কাজ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার বেশ কিছু সংকটময় মুহূর্ত অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করেছে বলে তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, বাংলাদেশও তার প্রভাব থেকে মুক্ত ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দীর্ঘ এক মাস জ্বালানি ও গ্যাসের দাম বাড়ায়নি। পরবর্তীতে বোরো মৌসুম শেষ হওয়ার পর সহনীয় পর্যায়ে মূল্য সমন্বয় করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গ্যাস ও জ্বালানি খাতের বর্তমান সংকটগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া সমস্যা। সরকার রাতারাতি এসব কাটিয়ে উঠতে না পারলেও সফলভাবে মোকাবিলার চেষ্টা করছে। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত মজুত রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira