1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:31 am

প্রেক্ষাপট: অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, August 18, 2026
  • 40 দেখা হয়েছে

বর্তমান সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি স্পষ্ট করেছেন যে, দেশের উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় খাতে ব্যয় অব্যাহত রাখা হবে। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করলেও জনগুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় খাতে বরাদ্দের ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না। তিনি আরও বলেন, ‘যার যা কাজ সেটি যদি সঠিকভাবে পালন করা হয়, তবেই দেশে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আসবে।’

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন। সম্মেলনে রাজস্ব আহরণ বৃদ্ধি, কর ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira