1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 22, 2026, 2:29 am

রাজধানীতে রোদ-বৃষ্টির লুকোচুরি: আবহাওয়া কেমন থাকবে আজ সারাদিন?

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, August 18, 2026
  • 20 দেখা হয়েছে

মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘ ও রোদের লুকোচুরি খেলা চলছে। কখনো আকাশ কালো করে মেঘ জমছে, আবার পরক্ষণেই উঁকি দিচ্ছে রোদ। বেলা সোয়া ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও আকাশ মেঘলা ছিল এবং এরই মধ্যে দুই দফা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, নিম্নচাপের সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এমন আবহাওয়া বিরাজ করছে। আজ সারা দিনই রাজধানীতে মেঘ-বৃষ্টির পাশাপাশি রোদের দেখা মিলতে পারে। আগামীকাল বৃষ্টি কিছুটা কমলেও বৃহস্পতি বা শুক্রবার তা আবার বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে।

গতকাল থেকে মেঘ থাকলেও ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল খুবই সামান্য। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে। এছাড়া চট্টগ্রামে ১৪৯ মিলিমিটার, নোয়াখালীতে ৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে উপকূলীয় জেলা পটুয়াখালী ও ভোলায় যথাক্রমে ৪৭ ও ৩৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বর্তমানে দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira