1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 8:31 am

২৩তম প্রেসিডেন্ট নির্বাচন: জাতীয় সংসদে ভোটগ্রহণ চলছে

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 20, 2026
  • 32 দেখা হয়েছে

দীর্ঘ ৩৫ বছর বিরতির পর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। জাতীয় সংসদের সংসদকক্ষে আজ দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ শুরুর আগে তিনি নিয়মকানুন নিয়ে বক্তব্য দেন।

নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদ সদস্যদের সংখ্যাগত হিসাব অনুযায়ী মির্জা ফখরুলের জয় প্রায় নিশ্চিত হলেও, দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোটগ্রহণ সম্পন্ন করা হচ্ছে।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভোট দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন ও আমানউল্লাহ আমান। এছাড়া জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সংসদ সদস্যরাও ভোট দিয়েছেন। বিরোধী দলের নেতা শফিকুর রহমান, বিরোধী দলের উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেনসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা একে একে তাদের ভোট প্রদান করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira