1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:06 am

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড আবেদনকারীদের জন্য পাবলিক চার্জের নতুন নিয়ম কার্যকর ১৮ সেপ্টেম্বর থেকে

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 27, 2026
  • 68 দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের জন্য অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস আবেদনকারীদের ক্ষেত্রে পাবলিক চার্জ বা সরকারি সুবিধার ওপর সম্ভাব্য নির্ভরতা নির্ধারণে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই নতুন পাবলিক চার্জ ফাইনাল রুলটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) গত ২১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, এই নতুন নির্দেশনা তাদের পলিসি ম্যানুয়েলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই নতুন নিয়মের প্রেক্ষাপট তৈরি হয়েছে গত ১৬ জুলাই ২০২৬ তারিখে, যখন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ২০২২ সালের বাইডেন প্রশাসনের পাবলিক চার্জ-সংক্রান্ত পূর্বের বিধিমালা বাতিল করে নতুন এই ফাইনাল রুল ঘোষণা করে। এরপর ২০ জুলাই এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হয়। মূলত আবেদনকারীর আর্থিক সক্ষমতা, বয়স, স্বাস্থ্য, পারিবারিক পরিস্থিতি, শিক্ষা ও দক্ষতা এবং অতীতে সরকারি সুবিধা গ্রহণের ইতিহাস যাচাইয়ের ক্ষেত্রে এই নতুন নিয়ম আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব পাবে।

নতুন এই নির্দেশনার আওতায় ১৮ সেপ্টেম্বর ২০২৬ বা তার পরে পোস্টমার্ক করা কিংবা ইলেকট্রনিকভাবে জমা দেওয়া সব ফর্ম আই-৪৮৫ (I-485)-এর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে, যেগুলো পাবলিক চার্জ গ্রাউন্ড অব ইনঅ্যাডমিসিবিলিটির আওতাভুক্ত। যারা ১৮ সেপ্টেম্বর বা তার পরে অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাসের আবেদন করার পরিকল্পনা করছেন, তাদের অবশ্যই ফর্ম আই-৪৮৫-এর নতুন ০৯/১৮/২৬ সংস্করণটি ব্যবহার করতে হবে।

সরকারি সুবিধা গ্রহণের ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর আগে কোনো আবেদনকারী যদি মিনস-টেস্টেড পাবলিক বেনিফিট গ্রহণ করে থাকেন, তবে ইউএসসিআইএস মূলত আয় বজায় রাখার জন্য সরকারি নগদ সহায়তা এবং সরকারের অর্থায়নে দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক পরিচর্যার মতো নির্দিষ্ট সুবিধাগুলোই কেবল বিবেচনা করবে। কিন্তু ১৮ সেপ্টেম্বর বা তার পরে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর কোনো সুবিধা গ্রহণ করলে, সংশ্লিষ্ট সব প্রাসঙ্গিক সরকারি সুবিধার বিষয়টিই কর্মকর্তারা যাচাই করার সুযোগ পাবেন।

আবেদনকারীর আর্থিক সক্ষমতা প্রমাণের ক্ষেত্রে ফর্ম আই-৮৬৪ বা অ্যাফিডেভিট অব সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া নতুন নিয়মে ফর্ম আই-৯৪৫ (I-945) ব্যবহারের বিষয়টিও যুক্ত করা হয়েছে। তবে ইউএসসিআইএস থেকে সুনির্দিষ্ট আমন্ত্রণ বা সুযোগ না পাওয়া পর্যন্ত কোনো আবেদনকারী নিজে থেকে এই ফর্মটি জমা দিতে পারবেন না। অভিবাসন প্রত্যাশীদের নতুন এই নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। চাকরির আরও তথ্য: এর মাধ্যমে কোন পরিস্থিতিতে একজন আবেদনকারীকে পাবলিক চার্জ হিসেবে বিবেচনা করা হতে পারে, সরকারি সুবিধা গ্রহণের বিষয়টি কীভাবে মূল্যায়ন করা হবে এবং কোন কোন অভিবাসী এ নিয়ম থেকে অব্যাহতি পাবেনÑএসব বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: ইউএসসিআইএসের ভাষ্য অনুযায়ী, নতুন নীতিমালার উদ্দেশ্য হলো অভিবাসীদের আত্মনির্ভরশীল থাকার বিষয়টি নিশ্চিত করা এবং করদাতাদের অর্থে পরিচালিত নির্দিষ্ট সরকারি সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো। চাকরির আরও তথ্য: প্রতিটি আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: অর্থাৎ একটি মাত্র বিষয়কে কেন্দ্র করে স্বয়ংক্রিয়ভাবে পাবলিক চার্জ ঘোষণা করার কথা বলা হয়নি। চাকরির আরও তথ্য: ফলে আবেদনকারীর নিজের আর্থিক পরিস্থিতির পাশাপাশি স্পন্সরের দায়িত্ব ও সক্ষমতাও মূল্যায়নের অংশ হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira