হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৩৩ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। বুধবার (২ আগস্ট) রাত ১০টার দিকে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থার সহায়তায় এই স্বর্ণ উদ্ধার করে।
কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিমানের সিটের নিচে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৩ কেজি। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply