1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 20, 2026, 12:23 am

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, September 7, 2026
  • 30 দেখা হয়েছে

রাজধানীর প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে অবৈধ চার্জিং পয়েন্ট ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, নিয়ন্ত্রণহীন এসব যান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধি ও নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নীতিমালা কার্যকর হলে দ্রুতই রিকশাগুলোর নম্বর প্রদান এবং চালকদের নিবন্ধনের আওতায় আনা হবে। কর্মসংস্থান ও পরিবেশগত দিক বিবেচনা করে কিছু শর্তসাপেক্ষে এই নীতিমালা বাস্তবায়ন করা হবে। এছাড়া পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira