1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:08 am

গোল করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওতামেন্দি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, October 8, 2026
  • 49 দেখা হয়েছে

বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। একদিকে ছিল ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা লিওনেল মেসির বিদায়ি আয়োজন, অন্যদিকে আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা নিকোলাস ওতামেন্দির ক্যারিয়ারের শেষ ম্যাচ। ৮৫ হাজার দর্শকের গগনবিদারি করতালিতে মুখরিত স্টেডিয়ামে নীল-সাদা জার্সিটি চিরতরে তুলে রাখার ঘোষণা দিলেন এই বিশ্বকাপজয়ী ডিফেন্ডার। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের রাতে মেসি যখন পাদপ্রদীপের আলোয়, ঠিক তখনই ওতামেন্দি নিজের ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি টানলেন। ৮৫ হাজারেরও বেশি দর্শকের উন্মাদনা, আতশবাজির ঝলকানি এবং পুরো বিশ্ব মিডিয়ার স্পটলাইট সবই ছিল মহাতারকা মেসিকে ঘিরে। কিন্তু আমাদের অধিনায়কের (মেসি) বিশেষ আমন্ত্রণে আবার এখানে এসে তার এই ঐতিহাসিক ক্ষণের অংশ হওয়ার সুযোগ পেয়েছি।

ম্যাচের ৪৮তম মিনিটে ওতামেন্দি ফুটবল ভক্তদের উপহার দিলেন এক অনন্য দৃশ্য। অধিনায়ক মেসির নেওয়া নিখুঁত কর্নার থেকে এক অসাধারণ অ্যাক্রোবেটিক ভলিতে তিনি বেনিনের জালে বল জড়িয়ে দেন। গোল করার পর উল্লাসে সতীর্থ মেসিকে জড়িয়ে ধরেন তিনি। নিজের শেষ ম্যাচে গোল করার মতো বিরল স্মৃতি নিয়ে মাঠ ছাড়ার অনুভূতি তার কাছে অবিশ্বাস্য। ম্যাচ শেষে আবেগাপ্লুত ওতামেন্দি জানান, তিনি আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে মেসির বিশেষ আমন্ত্রণে তার এই বিদায়ি মুহূর্তের সাক্ষী হতে আবারও জাতীয় দলে যোগ দেন।

ম্যাচের ৫২তম মিনিটে মাঠ ছাড়ার সময় স্টেডিয়ামের পুরো গ্যালারি দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। বিদায়লগ্নে আর্জেন্টিনার ব্যাজে আবেগভরা চুমু খেয়ে সমর্থকদের ভালোবাসা গ্রহণ করেন তিনি। ডাগআউটে ফেরার পথে সতীর্থ মেসির উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বিনয়ী মানুষ হিসেবে তাকে ধন্যবাদ। আর্জেন্টাইন পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সতীর্থদের যে ত্যাগ, তার কথাও স্মরণ করেন তিনি।

২০০৯ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়া ওতামেন্দি দীর্ঘ ১৭ বছরে ১৪০টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। রক্ষণভাগে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের পাশাপাশি তিনি গোল করেছেন ১০টি। আধুনিক আর্জেন্টাইন ফুটবলের সোনালি প্রজন্মের এই কারিগর দেশের হয়ে চারটি বড় শিরোপা জিতেছেন, যার মধ্যে রয়েছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। জাতীয় দলের হয়ে ১৭ বছরে আমি কত কী পেয়েছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira