1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:21 am

রাজধানীর অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের রহস্যজনক মৃত্যু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, October 17, 2026
  • 52 দেখা হয়েছে

রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবনের ভেতর থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোশাররফ হোসেন নিজে অফিসার্স ক্লাবের একজন সদস্য ছিলেন এবং রাজধানীর বনানীতে সপরিবারে বসবাস করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে তিনি তার ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন। সেখানে ছোট মেয়েকে সুইমিংপুলে রেখে তিনি ওই ভবনের ভেতরে যান। এর প্রায় এক ঘণ্টা পর ভবনের নিচতলায় সিঁড়ির পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভুক্তভোগীর বড় মেয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তার দেশে ফেরার অপেক্ষায় দাফনকার্য স্থগিত রাখা হয়েছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, মোশাররফ হোসেন দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, ওই ভবনের তৃতীয় তলা থেকে নিচে ফাঁকা অংশে পড়ে গিয়েই তিনি প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira