সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
সেখানে সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন।
Leave a Reply