1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:21 am

এ মাসেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 19, 2026
  • 86 দেখা হয়েছে

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মাস থেকেই বর্ধিত মূল বেতন পেতে শুরু করবেন। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সবার জন্যই এই নির্দেশনা কার্যকর হবে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল।

নতুন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১ জুলাই থেকে এর কার্যকারিতা শুরু হলেও পুরো বেতন-ভাতা ধাপে ধাপে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ এই দুই অর্থবছরে তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। প্রথম ধাপটি গত ১ জুলাই শুরু হয়েছে যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপের বেতন কার্যকর হবে। তবে ভাতা সংক্রান্ত সুবিধা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, নতুন বেতনকাঠামোর মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান নিয়মেই ভাতা প্রদান করা হবে। অর্থাৎ, চলতি বছরের ৩০ জুন সরকারি কর্মচারীরা যে হারে ভাতা পেতেন, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত তা অপরিবর্তিত থাকবে। মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার এই বিধান আপাতত অব্যাহত রাখা হয়েছে।

এদিকে নতুন বেতন নির্ধারণের লক্ষ্যে গত ৫ অক্টোবর থেকে অনলাইনে ‘আইবাস প্লাস প্লাস’ পোর্টালের ‘পে ফিক্সেশন’ অপশনে তথ্য পূরণ করছেন সরকারি কর্মীরা। বেতন নির্ধারণের এই কাজ আগামীকাল মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত বেতন প্রদানের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে এবং চলতি মাস শেষেই কর্মচারীরা নতুন হারের বেতনের সুবিধা পাবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira