1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:22 am

সৌদি আরবে দুই বাংলাদেশির দণ্ডাদেশের তথ্য চেয়ে চিঠি ঢাকার

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 20, 2026
  • 25 দেখা হয়েছে

সৌদি আরবের আদালতে দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির মামলার রায় ও বিস্তারিত নথিপত্র চেয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে এবং এখন উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পরই কেবল পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্য ও গুজব নিয়ে সতর্ক করে শামা ওবায়েদ সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এছাড়া সৌদি আরবে নিয়মিত কারাবন্দী বাংলাদেশিদের যে তালিকা দেশটির কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মিশনের কাছে পাঠায়, এই দুই ব্যক্তির নাম সেই তালিকায় আছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া একজন পুরুষ ও একজন নারী প্রবাসীর ব্যাপারে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান শামা ওবায়েদ। একই সঙ্গে ফেসবুকের পোস্ট দেখে সিদ্ধান্তে না পৌঁছাতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুল তথ্য ও অপতথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বন্দিতালিকায় দুজনের নাম থাকলেও শাস্তির তথ্য কেন ঊহ্য রাখা হলো, প্রশ্ন ঢাকার।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করা হবে। এই দণ্ডাদেশকে বাংলাদেশের জন্য একটি শিক্ষা হিসেবে অভিহিত করেছেন শামা ওবায়েদ। তাঁরা সব সময় সে বিষয়টি মাথায় রাখেন। এরপর আমরা বিষয়টি আরও স্পষ্টভাবে জানাতে পারব।’।

সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ বা তাদের বিষয়ে কোনো তথ্য আছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কাছে এই মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য নেই। পরিবারগুলোর পক্ষ থেকেও সরকারের কাছে কোনো তথ্য বা যোগাযোগ করা হয়নি। একইসঙ্গে সৌদিতে বাংলাদেশিদের কাজের পরিবেশ ও গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, রেমিট্যান্সের বড় উৎস হিসেবে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সৌদি কর্তৃপক্ষ দণ্ডাদেশের বিষয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাকে ‘খুবই ইতিবাচক’ বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, নথিপত্র আসার পর বিষয়টি পরিষ্কার হবে এবং সরকারের পক্ষ থেকে যা করণীয় তা যথাযথভাবে সম্পন্ন করা হবে। সবাইকে দাপ্তরিক তথ্যের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira