1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 4, 2026, 5:12 am

আজ খুলনা ও বাগেরহাটে একাধিক কর্মসূচিতে প্রধানমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, October 22, 2026
  • 61 দেখা হয়েছে

আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম, বন্দর সম্প্রসারণ প্রকল্প এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল সাড় ৮টায় নিজস্ব বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশ্যে রওয়ানা হবেন। আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা ঘুরে দেখে সকাল ১০টা ৩০ মিনিটে তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌযানে চড়ে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছানোর পর দুপুরে মধ্যাহ্ন বিরতি নেবেন প্রধানমন্ত্রী এবং বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে একটি বৈঠকে যোগ দেবেন। এরপর বিকেলে মোংলা বন্দরের জেটি ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে তার। বিকেল ৩টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন।

সব কর্মসূচি শেষ করে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে বিকেল ৫টায় রাজধানীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষর করা এক চিঠিতে জানানো হয়, এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদারসহ যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি সমাপ্ত করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira