1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 4, 2026, 5:12 am

ঝিনাইদহের কালীগঞ্জে কাঁচা রাস্তার দুর্ভোগে ১০ গ্রামের হাজারো মানুষ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 27, 2026
  • 47 দেখা হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়ুয়শলুয়া গ্রামের প্রধান কাঁচা রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও রাস্তাটি পাকাকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে ওই অঞ্চলের অন্তত ১০ থেকে ১২টি গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন। বর্ষাকালে রাস্তাটি কাদা ও পানিতে ডুবে যায় এবং শুষ্ক মৌসুমে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। ঝিনাইদহের কালীগঞ্জে একটি সড়ক পাকা না হওয়ায় ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। জানা গেছে, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও একটি পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আড়ুয়াশলুয়া গ্রামের মানুষের। বর্ষায় কাদাপানি আর শুষ্ক মৌসুমে খানাখন্দে ভরা রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে অন্তত ১০ থেকে ১২টি গ্রামের হাজারো মানুষ। বছরের পর বছর ধরে আশ্বাস মিললেও বাস্তবে রাস্তার উন্নয়ন হয়নি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। কালীগঞ্জের নিয়মতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়ুয়াশলুয়া গ্রামের বিস্তীর্ণ কৃষিজমির মধ্য দিয়ে যাওয়া কাঁচা রাস্তাটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এই রাস্তাটি এলাকার অন্যতম প্রধান যোগাযোগের মাধ্যম। কৃষিনির্ভর এই অঞ্চলে ধান, গম, মসুর ও কলাইয়ের মতো ফসল উৎপাদিত হয়। কিন্তু রাস্তাটির বেহাল দশার কারণে কৃষকরা তাদের উৎপাদিত ফসল মাঠ থেকে বাড়িতে নিতে গিয়ে চরম বিপাকে পড়ছেন। পরিবহন সংকটের পাশাপাশি শ্রমিক খরচ ও যাতায়াতের সময় বেড়ে যাওয়ায় কৃষিপণ্য ঘরে তোলাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাইসাইকেল কিংবা মোটরসাইকেল নিয়েও চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, ফলে পায়ে হাঁটাই হয়ে উঠেছে একমাত্র ভরসা, যা বর্ষায় আরও কঠিন হয়ে পড়ে। এই মাঠে ধান, গম, মসুর, কলাইসহ বিভিন্ন ফসলের আবাদ হয়।

স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তাদের আর দেখা পাওয়া যায় না। প্রতিশ্রুতি কেবল প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়ে গেছে, যার ভুক্তভোগী সাধারণ মানুষ। কৃষিকাজ থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। দ্রুত টেকসইভাবে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন গ্রামবাসী।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, উপজেলার যেসব রাস্তার এখনো আইডি সম্পন্ন হয়নি, সেগুলোর তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। আড়ুয়াশলুয়া গ্রামের রাস্তাটির আইডি তৈরির জন্য আবেদন করা হয়েছে এবং একই সঙ্গে এটি পাকাকরণের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আইডিভুক্ত হওয়ার পর যথাযথ দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাটি পাকা করার কাজ শুরু হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira