1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:56 am

ফরিদপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ঝরল ৬ প্রাণ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 23, 2026
  • 49 দেখা হয়েছে

ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সংঘটিত এসব ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে মধুখালীতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন এবং ফরিদপুর সদরের কানাইপুরে ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশার তিনজন যাত্রী ও চালক রয়েছেন। মধ্যপ্রাচ্য সংকটে ঝুঁকিতে সবজি রপ্তানি। ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৭। নারী বাউলশিল্পীদের নিয়ে আপত্তি, সুনামগঞ্জে গানের আসর বাতিল।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে পূর্বাশা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল। ‘হৃদয়ে বার্সা’ বলা মরিনহো কেন এত দূরে সরে গেলেন।

প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতরা সবাই ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ মাগুরা দলের সদস্য। তারা ফরিদপুরে একটি প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিলেন এবং ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। নিহতদের মধ্যে রয়েছেন মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকার মো. বশারত মোল্লার ছেলে মো. রাব্বি হাসান, ঐশি এবং মো. আতিক।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমিন জানান, দুর্ঘটনার পর ছয়জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

গুরুতর আহত বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর কিছুক্ষণ পরেই বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে অটোরিকশায় থাকা সুমি বেগম (৩২) ও তার সাত বছরের ছেলে শাওন ঘটনাস্থলেই নিহত হন।

নিহত সুমি বেগমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তারা সপরিবারে মাগুরায় বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে বাসের টিকিট না পাওয়ায় তারা অটোরিকশা নিয়ে ফরিদপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। স্থানীয়রা উদ্ধার করে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সুমি ও শাওনকে মৃত ঘোষণা করেন। টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ: মা-বাবার পর মেয়ের মৃত্যু।

ট্রাকের নিচে চাপা পড়া অটোরিকশাচালককে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আরও চারজন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পৃথক দুটি দুর্ঘটনার ঘটনায় মহাসড়কের ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইউরোপের ৩ দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira