ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পারস্য উপসাগরে আর কখনোই মার্কিন সামরিক জাহাজের প্রবেশ করতে দেবে না তেহরান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, এ অঞ্চলে মার্কিন আধিপত্য ফিরিয়ে আনার চিন্তা কেবল তার একটি অবাস্তব স্বপ্ন মাত্র।
আবদোল্লাহির মতে, পশ্চিম এশিয়ায় ধারাবাহিক সামরিক ব্যর্থতার কারণে মার্কিন নৌবাহিনী বর্তমানে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের বিষয়ে ওয়াশিংটনের দাবিকেও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রশ্ন রাখেন, ইরানের সামরিক শক্তি যদি সত্যিই নির্মূল হয়ে থাকে, তবে মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি কিংবা ইরানের জলসীমার কাছে আসতে ভয় পাচ্ছে কেন?
আবদোল্লাহি আরো বলেন, চলমান সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আরো গভীর সংকটে নিমজ্জিত হবে। তার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে, ইরান সামরিক সক্ষমতার বিষয়ে কোনো প্রকার ছাড় দিতে রাজি নয় এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তেহরান মনে করে, ওয়াশিংটনের বর্তমান নীতি শুধুমাত্র তাদের রাজনৈতিক পরাজয়কেই ত্বরান্বিত করবে। পারস্য উপসাগরের ওপর ইরানের সার্বভৌমত্ব বজায় রাখার বিষয়ে দেশটির সামরিক নেতৃত্ব কোনো প্রকার আপস করবে না বলে পুনরায় সতর্কবার্তা উচ্চারণ করা হয়েছে।
Leave a Reply