আজ ২৫ অক্টোবর, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র সন্তান। তার দাদা প্রয়াত রাষ্ট্রপতি ও বীর উত্তম জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অন্যদিকে তার নানা ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান। জাইমা রহমানের বেড়ে ওঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রভাবশালী এক পরিবারে। পারিবারিক এই ঐতিহ্য ও রাজনৈতিক আবহের মধ্যে বড় হলেও জাইমা রহমান নিজের পথটি বেছে নিয়েছেন আইন ও জনসেবার অঙ্গনে।
ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬ নম্বর বাড়িতে বেড়ে ওঠেন জাইমা। ২০০৮ সালে বাবার সঙ্গে তিনি লন্ডনে পাড়ি জমান। দীর্ঘ সময় বিদেশে উচ্চশিক্ষা শেষে ২০১৯ সালে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘ইনার টেম্পল’ থেকে তিনি বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি তার মা-বাবার সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন। তার বাবা তারেক রহমান গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বাবার সঙ্গে ২০০৮ সালে লন্ডনে চলে যান। জাইমা যুক্তরাজ্যের ‘কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন’ থেকে আইনে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেন।
দেশে ফেরার পর আইন পেশায় নিজেকে যুক্ত করতে ২০২৬ সালের জুন মাসে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। এরপর ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে তিনি ‘লিগ্যাল অফিসার’ বা আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি সভাপতির এক্সিকিউটিভ অফিসের অধীনে অত্যন্ত দক্ষতার সঙ্গে আন্তর্জাতিক আইনি বিষয়াবলি তদারকি করছেন।
Leave a Reply