1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 8:21 am

যান্ত্রিক ত্রুটির কবলে টোকিওতে আটকে আছে প্রধানমন্ত্রীর ফ্লাইট

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, October 29, 2026
  • 47 দেখা হয়েছে

চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিন্তু যাত্রা শুরুর প্রাক্কালে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বাংলাদেশ বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি। বর্তমানে উড়োজাহাজটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরেই অবস্থান করছে। যান্ত্রিক ত্রুটির কারণে জাপান থেকে দেশে ফিরতে বিলম্ব হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বিমানে আরোহণের পর ফ্লাইটটি টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সতর্ক সংকেত দেখা দেয়। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন এবং উড়োজাহাজটিকে পুনরায় পার্কিং এলাকায় ফিরিয়ে নেন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কারিগরি সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রকৌশলীরা নিরলস কাজ করছেন। প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বাধীন একটি কারিগরি দল ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ পরিচালনা করছে।

প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি মেরামত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। উল্লেখ্য, উড়োজাহাজের স্পয়লার অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে সহায়তা করে, তাই ফ্লাইটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এটি মেরামত করা জরুরি। ত্রুটি দূর হওয়ার পর উড়োজাহাজটির পরবর্তী যাত্রা শুরু হবে। এটি ডানার উত্তোলনক্ষমতা কমিয়ে উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira