1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:01 am

প্রতিমন্ত্রী মুহিত: লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, October 31, 2026
  • 43 দেখা হয়েছে

বিলাসবহুল লং ড্রাইভ ও লোকদেখানো রাজনীতি বাদ দিয়ে দেশ ও সমাজের জঞ্জাল দূরীকরণে বিরোধী দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, হাজার দেড়েক গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো বা ভোরের আলোয় দু- একদিন হাতে ঝাড়ু তুলে নেওয়ার ফটোসেশন কোনো কাজে আসবে না। বরং দেশের প্রয়োজনে এবং ফ্যাসিবাদের রেখে যাওয়া সমস্ত জঞ্জাল সরাতে সরকারি ও বিরোধী দলসহ সবাইকে দলমত নির্বিশেষে একসাথে মাঠে নামতে হবে। মানুষকে নিয়ে ময়লা পরিষ্কার করুন, এলাকার জঞ্জাল পরিষ্কার করুন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সেখানে ডেঙ্গু রোগ শনাক্তকরণ এবং জরুরি চিকিৎসার স্বার্থে একটি ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, রাজনৈতিক অঙ্গনের একটি পক্ষ এখনো সেই পুরোনো আমলের জনসভাকেন্দ্রিক প্রচারণায় আটকে রয়েছে। তারা শুধু বক্তব্য দিয়ে যেতে চায়, যদিও সাধারণ মানুষ এখন আর তাদের বক্তৃতা শোনার আগ্রহ দেখায় না। তিনি দাবি করেন, দেশে এখন জনসভার বদলে জনসেবামূলক রাজনীতির নতুন ধারা চালু হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করেছেন- যেটি জনসভার রাজনীতি নয়, জনসেবার রাজনীতি।’। তারা আগের মতোই বক্তৃতার রাজনীতি করতে চান, কিন্তু তাদের বক্তৃতা কেউ শুনতে চায় না।

উদ্বোধনে আসা মোবাইল ফিভার ক্লিনিকের বিষয়ে ড. মুহিত জানান, কেবল জ্বর পরীক্ষা নয়, এটিকে একটি মিনি হাসপাতালের রূপ দেওয়া হয়েছে। এখানে ডেঙ্গুর সাধারণ পরীক্ষার পাশাপাশি শিশু, চর্মরোগ ও গাইনি বিশেষজ্ঞদের পরামর্শ মিলবে। একইসাথে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মা-শিশুর পুষ্টি এবং পরিবার পরিকল্পনা সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira