1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 5, 2026, 4:26 am

মোংলা বন্দরের ৪ হাজার কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, November 5, 2026
  • 2 দেখা হয়েছে

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার মোংলা বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করবেন। নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। নৌপরিবহন মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। পাশাপাশি এটি দেশের সামুদ্রিক বাণিজ্য এবং আন্তর্জাতিক যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ট্রাম্পের ভরাডুবি: ইরান, ইসরায়েল ও ইউক্রেনের জন্য বার্তা কী।

প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)। এই কাজে ইপিসি ঠিকাদার হিসেবে যুক্ত হয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সহযোগী প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রকল্পটি এগিয়ে নেওয়া হচ্ছে, যেখানে চীন সরকার এক্সিম ব্যাংক অব চায়নার মাধ্যমে প্রায় ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তে ঋণ সহায়তা দিচ্ছে। লেন্সকে ৯-১ গোলে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোমোর ইতিহাস। টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন তাসকিন-মুশফিক।

প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার দীর্ঘ দুটি আধুনিক কনটেইনার জেটি (১০ ও ১১ নম্বর) নির্মাণ করা হবে। এছাড়াও আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম এবং সহায়ক অবকাঠামো গড়ে তোলা হবে। পূর্ণাঙ্গ রূপ পেলে বন্দরটি বছরে প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হবে। পাশাপাশি ৮৭ হাজার ৬০০ বর্গমিটার আয়তনের লোডেড কনটেইনার ইয়ার্ড, ৩৪ হাজার ১৭০ বর্গমিটার আয়তনের খালি কনটেইনার ইয়ার্ড এবং ৪ হাজার ২৬০ বর্গমিটার আয়তনের বিপজ্জনক পণ্য হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে। এসব স্থাপনা চালু হলে বছরে প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ (টুয়েন্টি-ফিট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে।

গত জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফরকালে এই প্রকল্পের অর্থায়নের বিষয়ে চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিআইডিসিএ) এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে ফ্রেমওয়ার্ক চুক্তি হয়। এরপর গত ১০ অক্টোবর চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকার ঋণচুক্তি সম্পন্ন হয়। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে ২ দশমিক ৪০৪ বিলিয়ন চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকার ঋণচুক্তি সই হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এই বৈঠকে অবকাঠামো উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এসময় ইনভেস্ট বাংলাদেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এবং ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে বিনিয়োগ সহযোগিতা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৫ নভেম্বর মোংলা সফর করছেন। এর আগে গত ২২ অক্টোবরও তিনি এই অঞ্চলটি পরিদর্শন করেছিলেন। স্বল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রীর এই সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের বিশেষ গুরুত্বের প্রতিফলন। হামের টিকায় অনিয়ম / অন্তর্বর্তী সরকারের দায়ীদের শনাক্তে তদন্ত কমিশন গঠন।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের সামুদ্রিক বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার হবে। আধুনিক বন্দর ও প্রস্তাবিত চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সমন্বয়ে মোংলা বন্দর ভবিষ্যতে লজিস্টিকস কার্যক্রমের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira