1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 5:15 pm

গণভোটের রায়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপি’র

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, November 7, 2026
  • 17 দেখা হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবসে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকেলে এক বিবৃতিতে দলটি জানায়, স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক মুক্তি এবং জনগণের আত্মত্যাগকে বারবার আঞ্চলিক পরাশক্তি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে অকুতোভয় জনগণ বারবার বিভিন্ন ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে সেই আধিপত্য ও দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়েছে। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান। কিন্তু দুঃখজনক হলেও সত্য জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি ইতিহাসে থেকে কোনো ঐতিহাসিক, রাষ্ট্রনৈতিক কিংবা সাংবিধানিক শিক্ষা নেয়নি।

বিবৃতিতে জিয়াউর রহমানকে সামরিক শাসকদের মধ্যে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এনসিপির মতে, তিনি সামরিক পটভূমি থেকে এসেও একদলীয় বাকশাল ব্যবস্থা বিলুপ্ত করে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে তিনি গণতন্ত্র প্রবর্তনের উদ্যোগ নিয়েছিলেন, যা পরবর্তীতে ফ্যাসিস্ট কাঠামোর কারণে আদালতের মাধ্যমে বাতিল হয়ে যায়। এই গণবিরোধী ফ্যাসিস্ট কাঠামো সুযোগ পাওয়া মাত্রই সেই পঞ্চম সংশোধনীকে আদালতের মাধ্যমে বাতিল করে দিয়েছিল।

বিএনপির সমালোচনা করে এনসিপি দাবি করেছে, দলটি তাদের অতীত ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি। বর্তমানে জুলাই সনদের আদলে সংবিধানের মৌলিক পরিবর্তনকে কেবল অষ্টাদশ সংশোধনীর গণ্ডিতে আটকে রাখার যে প্রক্রিয়া চলছে, তা ভবিষ্যতে আদালত বা পরবর্তী সংসদের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এমন সংকীর্ণ সংস্কার প্রচেষ্টা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে দলটি।

দলটি আরও বলেছে, ইতিহাসের অমোঘ সত্য থেকে শিক্ষা নিয়ে সংবিধানের মৌলিক ও কাঠামোগত সংস্কারের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। জুলাই বিপ্লব-পরবর্তী সরকার যদি জনগণের গণভোটের রায়কে সম্মান না দেখিয়ে তা অস্বীকার করে, তবে ভবিষ্যতে তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই জনমতের প্রতিফলন ঘটিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira