1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 5:15 pm

বিপ্লব ও সংহতি দিবসকে আস্তাকুঁড়ে ফেলতে চেয়েছিল ফ্যাসিস্টরা: এমপি সিরাজ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, November 7, 2026
  • 15 দেখা হয়েছে

ফ্যাসিস্ট সরকার একসময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল এবং ঐতিহাসিক সব ঘটনাবলীকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয়েছিল যে ইতিহাস মানুষের হৃদয়ে গেঁথে থাকে, যা কোনোভাবেই কেড়ে নেওয়া সম্ভব নয়। বর্তমানে সেই ফ্যাসিস্টরাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। বগুড়া-৫ আসনের এমপি গোলাম মো. সিরাজ বলেছেন, ফ্যাসিস্টের সময় এই দিনটিকে কেড়ে নিয়েছিল, ইতিহাস থেকে ঐতিহাসিক ঘটনা গুলোকে ছুড়ে ফেলে দিয়েছিল আস্তাকুঁড়ে।

শনিবার দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন।

সমাবেশে দলের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আসিফ সিরাজ রব্বানী, আলিমুদ্দিন হারুন মন্ডল, আবুল মনসুর আহমেদ পাশা, মাহবুব হোসেন চঞ্চল, আপেল মাহমুদ, রফিকুল ইসলাম শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু, মুঞ্জিল হোসেন, কামরুল ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ আলী জন, জাহিদুল ইসলাম মধু, আল আমিন, আলফিজুর রহমান স্বপন, আসাদুল ইসলাম, দুলাল হোসেন, আলম হাসান, একে মিনু ও জিন্নাহুর রহমান রাকিব। বক্তারা জাতীয় এই দিনটির তাৎপর্য তুলে ধরেন।

সমাবেশ শেষে ধুনট শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এমপি গোলাম মো. সিরাজের নেতৃত্বে এই র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira