1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 9:51 am

হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 23, 2026
  • 47 দেখা হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, এর মধ্যে কেবল সিলেট বিভাগেই তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং এর উপসর্গে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে, যা সব মিলিয়ে ১ হাজার ২১৪ জনে পৌঁছেছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগেই তিনজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৫৮ জন, চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহী বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira