1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 8, 2026, 5:31 am

বরগুনায় বিষখালী নদীতে নিখোঁজ শিশুর সন্ধান দুই দিন পর

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, November 8, 2026
  • 11 দেখা হয়েছে

বরগুনার বিষখালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ইহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার দুই দিন পর রোববার সকালে বরগুনার নলটোনা এলাকার নদী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। নিহত ইহান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা মো. নজির হোসেনের ছেলে। বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর ইহান (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সঙ্গে বড়ইতলা ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীর তীরে ঘুরতে গিয়েছিল ইহান। এক পর্যায়ে পরিবারের অন্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতের তোড়ে সে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

এ বিষয়ে বরগুনা সদর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইমদাদুল হক জানান, ঘটনার দিন পটুয়াখালী থেকে ডুবুরি ইউনিট তলব করা হয় এবং বিকেল চারটা থেকে উদ্ধার অভিযান পরিচালিত হয়। টানা দুই দিনের প্রচেষ্টার পর রোববার সকালে নলটোনা ইউনিয়নের বিষখালী নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira