1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 5, 2026, 2:22 am

নভেম্বর ২০২৬: কাতারে জ্বালানি তেলের নতুন দর ঘোষণা

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, November 1, 2026
  • 33 দেখা হয়েছে

কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কাতারএনার্জি’ নভেম্বর ২০২৬ মাসের জন্য পেট্রোল ও ডিজেলের নতুন বাজারদর নির্ধারণ করেছে। চলতি মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে, অর্থাৎ গত মাসের নির্ধারিত মূল্যই কার্যকর থাকবে।

নভেম্বর ২০২৬ মাসের জ্বালানি তেলের দর

  • প্রিমিয়াম পেট্রোল (৯১): প্রতি লিটার ১.৯৫ কাতারি রিয়াল
  • সুপার পেট্রোল (৯৫): প্রতি লিটার ২.১০ কাতারি রিয়াল
  • ডিজেল: প্রতি লিটার ২.০৫ কাতারি রিয়াল

প্রতি মাসের শুরুতে এই নতুন দর অনুযায়ী কাতারের সব ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। সাধারণত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে কাতারএনার্জি প্রতি মাস শেষে পরবর্তী মাসের দাম ঘোষণা করে থাকে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira