1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:44 am

অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধের আহ্বান শি জিনপিংয়ের, ব্রিকস সম্মেলনে জোর মোদির

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, September 12, 2026
  • 33 দেখা হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বনেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেন, অন্য কোনো দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে এবং কোনো দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করা যাবে না। ক্ষমতার দাপট দেখিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পরিবর্তে পারস্পরিক আলোচনার মাধ্যমে ব্যবসা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শি জিনপিং বলেন, এই সংঘাত পুরো বিশ্বের জন্য ক্ষতিকর এবং এটি সাধারণ মানুষের জীবনকে কেবল ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোটের গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বের অর্ধেক জনসংখ্যা এবং ৪০ শতাংশ অর্থনীতি এখন ব্রিকসের আওতাভুক্ত। সব দেশকে এক সুতোয় গেঁথে এগিয়ে যাওয়ার ওপর তিনি জোর দেন। এএফপির তথ্য অনুযায়ী, এই সম্মেলনে বিশ্বশান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে নেতারা আলোচনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira