1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:01 am

প্রেক্ষাপট: রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, September 6, 2026
  • 48 দেখা হয়েছে
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মিয়ানমারে সম্মানের সাথে দ্রুত প্রত্যাবাসনই একমাত্র সমাধান।

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে চিহ্নিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসি ফাউন্ডেশন) আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো যত বেশি জনবহুল হবে, সংকট ততই ঘনীভূত হবে। কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতির কারণে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। তাই ক্যাম্পের সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর আগ পর্যন্ত মানবিক সহায়তা প্রয়োজন, তবে এটি কোনোভাবেই প্রত্যাবাসনের বিকল্প হতে পারে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সাথে দ্রুত ফিরিয়ে নিতে জাতিসংঘসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর জোরালো সমর্থন ও সহায়তা একান্ত প্রয়োজন। বাংলাদেশ এই আন্তর্জাতিক সহায়তা প্রত্যাশা করে। তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি যেন অন্য কোনো প্রসঙ্গের আড়ালে চাপা পড়ে না যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira