চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ২৮৭ জনের মৃত্যু হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩ জনে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে গত ২৬ আগস্টের হিমবাহ ও পর্বত ধসের ঘটনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩০৮ জন এবং নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪ জনে পৌঁছেছে। হিমালয় পর্বতমালার ট্র্যাকার এবং কৈলাশ পর্বত পরিদর্শনে আসা তীর্থযাত্রীসহ ৮০০ জনেরও বেশি বিদেশি নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। এছাড়া ভারতের বিভিন্ন নদী থেকে নেপাল থেকে ভেসে আসা ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
Leave a Reply