1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:44 am

তুরস্ক সফর শেষে ট্রাম্পের সেই গোপন ফ্লাইটে কারা ছিলেন?

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 13, 2026
  • 105 দেখা হয়েছে

কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এয়ার ফোর্স ওয়ানকে লক্ষ্যবস্তু করার হুমকির মুখে গত মাসে তুরস্ক থেকে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে একটি ছোট সরকারি বিমানে স্থানান্তর করা হয়। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই বিশেষ ফ্লাইটে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও সহযোগীরা তার সঙ্গী হয়েছিলেন। গত ৮ জুলাই তুরস্ক থেকে উড্ডয়নের ঠিক আগে ট্রাম্প ও তার অল্প কয়েকজন সহযোগী একটি ক্যাটারিং ট্রাকের আড়ালে মূল প্রেসিডেন্টের বিমান থেকে নেমে অপেক্ষাকৃত ছোট ও সাধারণ চেহারার সি-৩২এ বিমানে উঠে পড়েন। একই সময়ে এয়ার ফোর্স ওয়ান আলাদাভাবে উড্ডয়ন করে, যেটিতে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা, হোয়াইট হাউসের কর্মী এবং সফররত সাংবাদিকরা ছিলেন।

সিএনএনের তথ্য অনুযায়ী, ছোট সেই বিমানে ট্রাম্পের সঙ্গে ছিলেন তার নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্ক্যাভিনো এবং ওভাল অফিস অপারেশন্সের পরিচালক ওয়াল্ট নটা। এরা নিয়মিত ট্রাম্পের বিদেশ সফরে সঙ্গী হিসেবে থাকেন। এছাড়া সি-৩২এ বিমানে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও উপস্থিত ছিলেন। অন্যদিকে, সম্ভাব্য হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এয়ার ফোর্স ওয়ান বিমানে করেই তুরস্ক ত্যাগ করেন। ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগীরা গোপনে ছোট বিমানে তুরস্ক ছাড়লেও এয়ার ফোর্স ওয়ানে সে সময় মন্ত্রীপরিষদের বেশ কয়েকজন সদস্য অবস্থান করছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira