1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:01 am

প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 13, 2026
  • 97 দেখা হয়েছে

প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবেন তারেক রহমান। এর আগে গত ১লা আগস্ট অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রেসিডেন্ট পদে প্রার্থী মনোনয়নের পূর্ণ দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছিল। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সদস্য জানিয়েছেন, প্রার্থী নির্বাচনের দায়িত্ব পাওয়ার পর গত কয়েকদিন ধরে তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন। সবার মতামতের ভিত্তিতে তিনি ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছেন, যা আজকের বৈঠকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এদিকে, বৈঠক শুরুর আগে জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন ফরম নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন। এছাড়া দলের সিনিয়র নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স বৈঠকে অংশ নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira