দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রয়োজনে যৌথ বাহিনী নামানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে পুলিশ বাহিনী তাদের কার্যক্রমের পরিধি বাড়াচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী নামানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর কোনো অভিযান হবে কিনা—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত পুলিশ বাহিনী যেভাবে কাজ করছে, তারা তাদের অ্যাক্টিভিটি আরও বাড়াচ্ছে।’।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বিগত ছয় মাসের অপরাধের পরিসংখ্যান বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে কিছু ক্ষেত্রে অপরাধ বেড়েছে আবার কিছু ক্ষেত্রে কমেছে। এই বাস্তবতা স্বীকার করে তিনি যোগ করেন, আগের তুলনায় পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে আছে বলে তিনি মনে করেন না।
Leave a Reply