1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 10:43 am

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, September 29, 2026
  • 65 দেখা হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান। অনুমোদিত এই বিশাল বাজেটের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৮২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৮টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত প্রকল্প এবং ২টি প্রকল্প মেয়াদের দিক থেকে বাড়ানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশ নেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প—পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (১ম সংশোধিত) এবং যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা জোরদারকরণ। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২) প্রকল্পটিও অনুমোদন পায়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন এবং রৌফাবাদ, চট্টগ্রামের মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির প্রকল্পটিও তালিকায় রয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প—মুসাপুর রেগুলেটরসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকার উন্নয়ন এবং ভোলা সদর ও দৌলতখান এলাকায় মেঘনা নদীর ভাঙন রোধ প্রকল্পটি অনুমোদিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি জরিপ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রকল্পটির দ্বিতীয় সংশোধনীও সভায় অনুমোদন পায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় রংপুর বিভাগের সড়ক প্রশস্তকরণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার অবকাঠামো উন্নয়নের প্রকল্পটি (৩য় সংশোধন) অনুমোদন লাভ করেছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প—‘মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী এবং বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১)’ এবং ‘মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিল্প।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের প্রথম পর্যায়ের তৃতীয় সংশোধিত প্রকল্প এবং র‍্যাব সদস্যদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণের দ্বিতীয় সংশোধিত প্রকল্পটি অনুমোদন পেয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প—সোনাগাজীতে সৌর বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ এবং তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের কাজও এই তালিকার অন্তর্ভুক্ত। উল্লেখ্য, সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত ১৫টি প্রকল্পের বিষয়বস্তু সম্পর্কেও একনেককে অবহিত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira