তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের প্রতিনিধিদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে যথাযথভাবে তুলে ধরার লক্ষ্য নিয়েই তিনি তুরস্কের বিভিন্ন ফোরামে অংশ নিয়েছেন বলে উল্লেখ করেন। গত ৭ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ যোগ দিতে তিনি তুরস্ক সফর করেন।
বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও নাজুক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বিশ্বজুড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সরকারি পর্যায়ের এই আলোচনা ও কূটনৈতিক তৎপরতা দেশের স্বার্থরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply