1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:22 am

শান্ত ও মুশফিকের ব্যাটে চালকের আসনে বাংলাদেশ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, October 11, 2026
  • 35 দেখা হয়েছে

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২২৩ রান। সব মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩২৯ রানে। দিন শেষে লিটন দাস ৫ এবং মেহেদী হাসান মিরাজ শূন্য রানে অপরাজিত রয়েছেন। রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ৪ বাংলাদেশি আইসিইউতে: শামা ওবায়েদ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘ফিশন বিক্রিয়া’ শুরু। এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।

দিনের শুরুতে বাংলাদেশ বেশ চাপের মুখে পড়েছিল। মাত্র ৫৩ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটার সাদমান ইসলাম (১৩), তানজিদ হাসান তামিম (৩১) এবং মুমিনুল হক (৭) প্যাভিলিয়নে ফিরে যান। তবে সেই বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। রিয়াদের পর সৌদি আরবের অন্য বিমানবন্দরেও হামলার হুমকি হুতিদের।

শান্ত ও মুশফিক অসাধারণ ব্যাটিংয়ে ১৫৯ রানের জুটি গড়েন। দুজনই সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি পাওয়া হয়নি। শান্ত ৮২ এবং মুশফিক ৮১ রান করে আউট হন। তাদের এই দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়েই বাংলাদেশ বড় সংগ্রহের ভিত পায়। যদিও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে দুজনকেই।

এর আগে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে ২৪০ রানে গুটিয়ে যায়। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছিল। ম্যাচে হাসান মাহমুদের পাঁচ উইকেট শিকারের পাশাপাশি হ্যাটট্রিকের রেকর্ডও রয়েছে। দুর্দান্ত ৩ ক্যাচে বিশ্বরেকর্ড স্মিথের। ৫৩ রানেই নেই ৩ উইকেট।

হাসান মাহমুদের বোলিংয়ের সুবাদে প্রথম ইনিংসে পাওয়া লিড এবং পরবর্তীতে শান্ত-মুশফিকের ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এরপর শান্ত ও মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira