1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:49 am

উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 12, 2026
  • 26 দেখা হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ঢাকার উত্তরাস্থ বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার ১২ অক্টোবর সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তার বাসায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় ৫০ থেকে ৬০ জনের একটি যুবক দল বাসার সামনে উপস্থিত হয়ে উত্তেজনাকর স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। তিনি বলেন, সকালের দিকে ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দেয়। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই। পরে ইটপাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। এ সময় ভারতের দালাল বলে স্লোগানও দেয়া হয়। একাধিক ভিডিওতে দেখা যায়, এক দল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে।

বিক্ষুব্ধ যুবকদের এ সময় জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে এবং তাকে গ্রেপ্তারের দাবি জানাতে দেখা যায়। উত্তপ্ত পরিস্থিতিতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা বা সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। কারা বা কোন উদ্দেশ্য নিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে, তা নিয়েও স্পষ্ট কিছু জানানো হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira