1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 10:43 am

২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 12, 2026
  • 46 দেখা হয়েছে

আগামী ২১ জানুয়ারি থেকে দেশে মোট পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সূচি নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার জানান, ঘোষিত পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের ইউপি ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের নির্বাচনের সাধারণত ৬ সপ্তাহ বা ৪২ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কমিশনাররা আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন। যখন যে নির্বাচন হবে, এর ৪২ দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হয়ে থাকে।

সোমবারে অনুষ্ঠিত ওই বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। ইসি সানাউল্লাহ জানান, একটি কমিটির মাধ্যমে এই প্রক্রিয়ার বিস্তারিত সম্পন্ন করা হবে এবং ইতোমধ্যে অভ্যন্তরীণ কিছু পুনর্বণ্টন অনুমোদন দেওয়া হয়েছে। আমরা কিছু ইন্টারনাল রিডিস্ট্রিবিউশন (অভ্যন্তরীণ পুনর্বণ্টন) অ্যালাউ (অনুমোদন) করেছি।

এ ছাড়া ভোটার তালিকা থেকে দ্রুত সময়ের মধ্যে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়। এসংক্রান্ত প্রাপ্ত একটি প্রস্তাবনা প্রথমে পরীক্ষামূলকভাবে কয়েকটি উপজেলা ও ইউনিয়নে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সফলতা মিললে পরবর্তীতে তা সারা দেশে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira