1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:59 am

ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, October 14, 2026
  • 53 দেখা হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর কোনো অপচেষ্টা করলে সরকার কঠোর আইন প্রয়োগ করবে। বুধবার সচিবালয়ে এলপিজি অপারেটরদের সাথে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের জানান, বিশ্বজুড়ে জ্বালানি খাতের বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে নিত্যপণ্যের সরবরাহ বাধাগ্রস্ত করার সুযোগ নেই। ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের অধীনে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি বলেন, এখন সোর্স একমাত্র আমেরিকায় বাকি আছে, তাছাড়া কোনো সোর্স ঠিক নেই। মন্ত্রী আরও বলেন, ‌এ মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ এই ধর্মঘট করার চেষ্টা করে, এসেন্সিয়াল এই (পণ্য) নিয়ে, আমাদের ১৯৫৬ সালে আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করব।

বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং মূল্যের অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে কেবল আমেরিকার উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে, অন্যান্য উৎস অনিশ্চিত। এমন সংকটময় মুহূর্তে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক জনগণ ভোগান্তিতে ফেলতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করেন যে, নির্বাচিত সরকার হিসেবে জনগণের স্বার্থ রক্ষা করা তাদের দায়িত্ব এবং সরকার তা কঠোরভাবে পালন করবে।

মন্ত্রী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধর্মঘটের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান। সরকারিভাবে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের অনিয়ম বন্ধে এবং দামের বিষয়টি যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে, যেন ভোক্তা পর্যায়ে, সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সে সম্বন্ধে আলোচনা করছি।

উল্লেখ্য যে, হয়রানি বন্ধ এবং কমিশন বাড়ানোর দাবি জানিয়ে বাংলাদেশ এলপি গ্যাস ট্রডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন আগামী ১৫ ও ১৬ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতির ওপর নজর রেখে সরকার এলপিজি খাতের চ্যালেঞ্জগুলো নিরসনে কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira