1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:58 am

ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, October 15, 2026
  • 36 দেখা হয়েছে

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত ‘কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া’ (সিকা) এর সপ্তম শীর্ষ সম্মেলন চলাকালে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে গেছেন বাংলাদেশ প্রতিনিধি দল। ঘটনাটি ঘটেছে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট তার ভাষণ দেওয়া শুরু করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল প্রতিবাদস্বরূপ তাৎক্ষণিকভাবে ওয়াকআউট করেন। সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দল তাদের এই অবস্থানের মাধ্যমে নিজেদের দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira