1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:45 am

১ নভেম্বর থেকে ঢাকার ৬ রুটে শুরু বাস পরিষেবা

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 19, 2026
  • 95 দেখা হয়েছে

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনা এবং যানজট নিরসনে সরকার ‘এক রুট, এক কোম্পানি’ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাস পরিষেবা চালু করতে যাচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে ঢাকা শহরে প্রাথমিকভাবে ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে এই বাস চলাচল শুরু হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সভায় রুট নির্ধারণ, বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং স্টপেজসহ আনুষঙ্গিক বিষয়গুলো চূড়ান্ত করা হয়েছে। এক রুট, এক কোম্পানি: ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু ১ নভেম্বর।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, প্রথম পর্যায়ে ৩২টি প্রধান রুটের মধ্যে ছয়টি এবং ২৫টি সার্কুলার রুটের মধ্যে পাঁচটি চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচটি নন-এসি ও একটি এসি রুটে বাস চলবে। এর দুই মাস পর আরও তিনটি সার্কুলার রুট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ডিটিসিএ-র ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জানিয়েছেন, এই কার্যক্রমের বাস্তবায়ন দ্রুত শুরু করা হবে। দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক।

পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া ছয়টি প্রধান রুটের মধ্যে গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির রুটে বাস চলবে শিববাড়ী থেকে টঙ্গী, বিমানবন্দর, মহাখালী ও নিউমার্কেট হয়ে। এই রুটে বিকাশ পরিবহন, বিকাশ সেবা ট্রান্সপোর্ট ও ডিভাইস পরিবহনকে কোম্পানি হিসেবে কাজ করতে বলা হয়েছে। গাবতলী-ডেমরা রুটের বাস শ্যামলী, মহাখালী, গুলশান-১ ও রামপুরা হয়ে চলাচল করবে, যা পরিচালনার দায়িত্ব পেয়েছে আলিফ এন্টারপ্রাইজ, বৈশাখী পরিবহন ও রইছ পরিবহন। টাকা দিয়ে ভোট দেওয়ার লড়াইয়ে মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো।

দুয়ারীপাড়া-সদরঘাট রুটের বাস শ্যামলী, সায়েন্সল্যাব ও আজিমপুর হয়ে চলবে।

এই রুটে দিশারী, তানজিল, মেট্রো লিংক ও ট্রান্সসিলভা পরিবহনকে সমন্বয় করা হয়েছে।

এর সঙ্গে ১৬ নম্বর রুটের ব্যবস্থাপনাও যুক্ত থাকবে। আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর।

এছাড়া ঘাটারচর-ডেমরা রুটের বাস মোহাম্মদপুর, শাহবাগ ও রামপুরা হয়ে এবং ঘাটারচর-কাঁচপুর রুটের বাস শাহবাগ, পল্টন ও সাইনবোর্ড হয়ে চলাচল করবে।

এই দুই রুটে রমজান, মালঞ্চ, মিডলাইন ও রজনীগন্ধা পরিবহনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মিরপুর-১২ থেকে মাওয়া রুটে ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও কেরানীগঞ্জ হয়ে বাস চলবে, যেখানে স্বাধীন, বিহঙ্গ, বিকল্প ও শিকড় পরিবহন অনুমোদন পেয়েছে। নেতানিয়াহুর বিকল্প হতে চান ইসরায়েলের যেসব রাজনীতিক।

এই কার্যক্রম সফল করতে ডিএমপি ও দুই সিটি করপোরেশনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সুনির্দিষ্ট বাসস্টপ চিহ্নিত করা, প্রয়োজনীয় টিকিট কাউন্টার স্থাপন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং রাস্তায় অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা সরিয়ে ফেলা। এছাড়া ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া, ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ডিটিসিএ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira