সাইবার হামলার আশঙ্কায় জনতা ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার খাতিরে কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেওয়ায় গ্রাহকরা বর্তমানে ওয়েবসাইটের মাধ্যমে কোনো তথ্য বা অনলাইন সেবা পাচ্ছেন না।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে একটি নোটিশ দেখতে পান ব্যবহারকারীরা। সেখানে জানানো হয়েছে, অ্যাপ্লিকেশনটি নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অধীনে রয়েছে এবং দ্রুতই তা চালু হবে। এই সাময়িক অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে এরপর একাধিকবার চেষ্টা করলেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা সম্ভব হয়নি।
Leave a Reply