1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:20 am

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 30, 2026
  • 43 দেখা হয়েছে

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এই গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হয়, যা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর সেটি সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তিস্তরে বা এমসিপিএল পর্যায়ে পৌঁছেছে, যা বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কারিগরি মাইলফলক। বর্তমানে বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।

এরই মধ্যে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টরে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি শুরু হয়েছে। এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানির প্রথম চালান ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। এছাড়াও প্রথম ইউনিটের পরবর্তী পর্যায়ে জ্বালানি পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় নতুন জ্বালানিও প্রকল্প এলাকায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের জ্বালানি বিভাগের আওতাধীন নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেট প্ল্যান্টে এই বিশেষ জ্বালানি অ্যাসেম্বলিগুলো তৈরি করা হয়েছে। সাইবেরিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে করে এই চালান বাংলাদেশে পৌঁছানোর পর কঠোর বিকিরণ নিরাপত্তাবিধি মেনে নির্ধারিত সুরক্ষিত সংরক্ষণাগারে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রিঅ্যাক্টরে স্থাপনের আগে প্রতিটি জ্বালানি অ্যাসেম্বলি অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এবং রুশ জ্বালানি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ কমিশন কাজ করছে। আন্তর্জাতিক ও জাতীয় পারমাণবিক সুরক্ষাবিধি অনুসরণ করে প্রয়োজনীয় পরীক্ষা ও ছাড়পত্র গ্রহণের পরই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া হবে। এছাড়া জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চূড়ান্ত অনুমোদনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

রাশিয়ার সর্বাধুনিক প্রজন্ম-৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর নিয়ে গড়ে তোলা হচ্ছে এই কেন্দ্রটি। এর প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। প্রকল্পের সামগ্রিক নকশা প্রণয়ন এবং প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে রসাটমের প্রকৌশল বিভাগ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira