1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:43 am

আগামী গ্রীষ্মে লোডশেডিং কমবে সোলার এনার্জিতে: জ্বালানিমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, November 1, 2026
  • 36 দেখা হয়েছে

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, পরিকল্পিত উপায়ে সোলার এনার্জি বাস্তবায়ন করা গেলে আগামী গ্রীষ্মেই লোডশেডিংয়ের পরিমাণ কমিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যে গত আট মাস ধরে সরকার দেশজুড়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গত ৮ মাস ধরে আমরা সোলারের জন্য কাজ করছি।

মন্ত্রী আরও বলেন, এনার্জির উচ্চমূল্য ও সংকট থেকে পরিত্রাণ পেতে সোলার প্যানেল ব্যবহারের বিকল্প নেই। এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানির দাম ৩২ ডলার পর্যন্ত পৌঁছেছে। তাই সাধারণ মানুষকে সোলার ব্যবহারে উৎসাহিত করতে প্রথমবারের মতো সরকারিভাবে একটি এক্সপোর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে এই আয়োজনে উপস্থিত থাকবেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সোলার ব্যবহারের মাধ্যমে অফ-গ্রিড হয়ে গেছেন এবং নিজ বাসায় আর গ্রিড বিদ্যুৎ ব্যবহার করেন না। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira