1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 9:46 am

সেন্টমার্টিন রুটে পুরোদমে শুরু পর্যটকবাহী জাহাজ চলাচল

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, November 6, 2026
  • 15 দেখা হয়েছে

দীর্ঘদিন স্থগিত থাকার পর সেন্টমার্টিন রুটে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় শুক্রবার মৌসুমের দ্বিতীয় দিনে কক্সবাজারের নুনিয়াছড়া জেটিঘাট থেকে তিনটি জাহাজ মোট ১ হাজার ৫৫৪ জন পর্যটক নিয়ে প্রবালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে। এর আগে বৃহস্পতিবার ৮৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা করা এমভি বারো আউলিয়া নিরাপদে সেন্টমার্টিন পৌঁছে রাতেই কক্সবাজার ফিরে আসে। ১ হাজার ৫৫৪ জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে দেশের একমাত্র প্রবালদ্বীপ টেকনাফের সেন্টমার্টিনের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে। পরে দুপুরের দিকে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়।

চলতি মৌসুমে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনে এমভি বারো আউলিয়া ছাড়াও নতুন করে যুক্ত হয়েছে এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। জানা গেছে, এমভি বারো আউলিয়ায় ৬১৯ জন, এমভি কর্ণফুলীতে ৩৮৭ জন এবং এমভি টেকনাফে ৫৪৮ জন পর্যটক সেন্টমার্টিন গেছেন। জানা যায়, দ্বিতীয় দিনে এই ৩ জাহাজে করে সর্বমোট ১৫৫৮ জন পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, ৫ নভেম্বর প্রথম জাহাজটি নিরাপদে দ্বীপে পৌঁছেছে এবং ৬ নভেম্বর আরও দুটি জাহাজসহ মোট তিনটি জাহাজ ছেড়ে যাওয়ার বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন। পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিতে পেরে তাঁরা উচ্ছ্বসিত।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বিভিন্ন সীমাবদ্ধতা মোকাবিলা করে পর্যটকদের জন্য জাহাজ চলাচল পুনরায় চালু করা হয়েছে। প্রথম দিন যাত্রীসংখ্যা ৮৩৬ জন হওয়ায় শুধুমাত্র এমভি বারো আউলিয়াকে অনুমতি দেওয়া হয়েছিল।

স্থানীয় পর্যায়ে এই খবরে ব্যবসায়ীদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানিয়েছেন, পর্যটকরা দ্বীপে পৌঁছালে স্থানীয়রা ফুল দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। দ্বীপের বাসিন্দারা পর্যটননির্ভর হওয়ায় এই মৌসুম তাদের জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দ্বীপের বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ দেখা দিয়েছে।

এবারের পর্যটন মৌসুমে শুধু কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকেই জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিবছর পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। পর্যটন মৌসুমে অর্জিত আয় দিয়েই তাঁরা সারা বছরের সংসার খরচ জোগাড় করেন।

টেকনাফ বা অন্য কোনো পয়েন্ট থেকে জাহাজ ছাড়ার সুযোগ নেই। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) তথ্য অনুযায়ী, সেন্টমার্টিনগামী পর্যটকদের জন্য একমুখী জাহাজভাড়া সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে; যেখানে সর্বোচ্চ ভাড়ায় কেবিনের সুবিধা রয়েছে।

ভ্রমণপিপাসুদের জন্য বর্তমানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে ট্রাভেল পাস সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। দ্বীপের হোটেল-রিসোর্ট মালিকরা পর্যটকদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং অনেকে আগেভাগেই তাদের কক্ষ বুকিং দিয়ে রেখেছেন।

স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, পর্যটকরা এবার পরিবার-পরিজন নিয়ে নিরাপদে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রথম দিন যারা দ্বীপে পৌঁছেছেন, তাদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে পর্যটন মৌসুমটি সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্য রয়েছে কর্তৃপক্ষের। আমরা আশা করি, পর্যটকেরা তাঁদের মনের মতো করে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira