আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
গুজব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের কোনো বিষয় সরকারের নজরে আসেনি। তাই বিষয়টি নিয়ে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। এ সময় তিনি রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া চলছে। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী ২০ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতি একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় রাষ্ট্রপতি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছেন যে, দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই যা সমাধানযোগ্য নয়। রাষ্ট্রদূত ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে এই ইতিবাচক মন্তব্য করেছেন। সরকার এখন সেই আলোচনার ফলাফলের অপেক্ষায় রয়েছে। এছাড়া সভায় মন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
Leave a Reply