1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:49 am

গণমাধ্যমকে স্বাধীন ও উন্মুক্ত পরিবেশ উপহার দেওয়াই লক্ষ্য: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, August 23, 2026
  • 46 দেখা হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। বিগত ১৭ বছর ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই চলেছে, তার ধারাবাহিকতায় এখন গণমাধ্যমের ওপর আরোপিত নিয়ন্ত্রণমুক্ত একটি স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে আয়োজিত এই সভায় মন্ত্রী সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সংবাদমাধ্যম বা সাংবাদিকদের অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। জনগণের তথ্য জানার অধিকার রয়েছে এবং সরকারের কাজের সঠিক চিত্র তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

কর্মকর্তাদের প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার ওপর আস্থা রেখে আন্দালিভ রহমান পার্থ বলেন, প্রশাসনিক কাজে আপনারা আমার চেয়ে অভিজ্ঞ। দেশের স্বার্থে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো সিদ্ধান্তের কারণে কারো প্রতি অবিচার না হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বক্তব্য রাখেন। পরিচিতিমূলক এই সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: বিগত ১৭ বছর আমাদের মূল লড়াই ছিল দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira