আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে, আসন্ন কপ সম্মেলনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন। দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার বিষয়ে একমত পোষণ করেছেন।
Leave a Reply