1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:57 am

মক্কা চুক্তি নিয়ে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, August 29, 2026
  • 50 দেখা হয়েছে

মক্কা চুক্তির বিষয়ে সরকার সবকিছু চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ভারত তাদের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে এবং বাংলাদেশও নিজস্ব নীতি অনুসরণ করবে। তিনি স্পষ্টভাবে বলেন, ভারত চলবে ভারতের মতো, আর বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে সন্তুষ্ট কি না সেটি বড় কথা নয়, বরং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিচার বিভাগের ডিজিটালাইজেশন বা ই-জুডিশিয়ারি প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী জানান, আইন মন্ত্রণালয় ও সরকার এ নিয়ে কাজ করছে। আগামী এক বছরের মধ্যেই ই-জুডিশিয়ারি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এছাড়া জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira