বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ০৪ সেপ্টেম্বর (শুক্রবার) শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সড়ক ও রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, আমেরিকা-ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্যই বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। তিনি আরও জানান, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় রাজনৈতিক দলগুলোর আন্দোলন, বিক্ষোভ ও লং মার্চ করার পূর্ণ অধিকার রয়েছে। এছাড়া তিনি বলেন, কেবল অবকাঠামো ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ না থেকে জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
Leave a Reply